Logo

রাজধানী

যমুনা ও শাহবাগে অবস্থান করছে ইনকিলাব মঞ্চ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৬

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে অবস্থান কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে অবস্থান নেন সংগঠনের নেতাকর্মীরা। একই দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনেও টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে।

সরেজমিনে দেখা গেছে, যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়েও পুলিশ ব্যারিকেড বসানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুই এলাকাতেই অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে যমুনার সামনে অবস্থান করছেন নেতাকর্মীরা। এ কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা। অপরদিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কেও কর্মসূচিতে অংশ নেন আন্দোলনকারীরা।

এদিকে নবম পে-স্কেল ঘোষণার দাবিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে যমুনা এলাকায় সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর ১টার পর তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি ঢাকার খবর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর