Logo

রাজধানী

ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এফওয়াইপি’র আলোচনাসভা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৯

ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে এফওয়াইপি’র আলোচনাসভা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ভোটাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফোরাম অফ ইয়ং প্রফেশনালস (এফওয়াইপি)-এর উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩০ মিনিটে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) সেমিনার হলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল। বিশেষ অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মো. আবদুস সালাম। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জান্নাতুল ইলমি সুচনা।

সভায় আসন্ন সংসদ নির্বাচন, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং নির্বাচন সংক্রান্ত আইন ও নিয়ম-নীতি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত দুটি গান ও ভিডিও এবং পাঁচটি সচেতনতামূলক ভিডিও আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ভিডিও প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘গণতন্ত্রের মূল ভিত্তি হলো মানুষের ভোটাধিকার। একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে শুধু নির্বাচনকালেই নয়, বরং সার্বিকভাবে জনসচেতনতা তৈরি করা জরুরি।’

তিনি আরও বলেন, ‘তরুণ প্রজন্ম সচেতনভাবে এগিয়ে এলে গণতান্ত্রিক প্রক্রিয়া আরও শক্তিশালী হবে।’

এফওয়াইপি’র উপদেষ্টা রাশেদ উল হক সরকার বলেন, ‘এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ভোটাধিকার ও নির্বাচন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা।’

অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি ও বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, সমাজসেবী এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

  • এইচকে

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর