ঢাকা-১২
সিদ্দিকী স্কুল কেন্দ্রে দাঁড়িপাল্লার সাইফুল ২২৮, সাইফুল হক ১৩১
ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৩
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ঢাকা–১২ আসনের তেজগাঁওয়ের সিদ্দিকী স্কুল কেন্দ্র (নারী)-এ এগিয়ে আছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. সাইফুল আলম। তিনি এ কেন্দ্রে পেয়েছেন ২২৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক পেয়েছেন ১৩১ ভোট।
এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী সাইফুল আলম নীরব ফুটবল প্রতীকে পেয়েছেন ১৩০ ভোট।
হাতপাখা প্রতীকের প্রার্থী মাহমুদুল হাসান পেয়েছেন ১১ ভোট। প্রজাপতি প্রতীকের প্রার্থী তারেক রহমান পেয়েছেন ২ ভোট। মাথালে তাসলিমা আক্তার পেয়েছেন ২ ভোট। কাস্তে প্রতীকের কল্লোল বনিক পেয়েছেন ১ ভোট। কলম প্রতীকের ফরিদ আহমেদ পেয়েছেন ১ ভোট। আপেল প্রতীকের মোসাম্মৎ সালমা আক্তার পেয়েছেন ১ ভোট। লাঙ্গল প্রতীকের সরকার সালাউদ্দিন পেয়েছেন ৭ ভোট।
ট্রাক প্রতীকের আবুল বাশার চৌধুরী, ছড়ি প্রতীকের মুনতাসির মাহমুদ, সিংহ প্রতীকের মমিনুল আমিন, কাঁঠাল প্রতীকের মোহাম্মদ নাঈম হাসান এবং মোমবাতি প্রতীকের শাহজালাল কোনো ভোট পাননি।
এএস/

