Logo

রাজধানী

জেনেভা ক্যাম্পে পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের চিরুনি অভিযান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৪

জেনেভা ক্যাম্পে পুলিশ-সোয়াট-ডগ স্কোয়াডের চিরুনি অভিযান

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান উপলক্ষে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি, মাদক ও ছিনতাই দমনে বিশেষ অভিযান চালাচ্ছে পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিট।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর মোহাম্মদপুর থানা পুলিশের সঙ্গে সোয়াট টিম ও প্রশিক্ষিত ডগ স্কোয়াডের সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। অভিযানে এলাকার আলোচিত ‘রেড স্পট’গুলোতে তল্লাশি চালানো হয়। বিশেষ করে জেনেভা ক্যাম্প এলাকায় মাদক কারবারি ও চিহ্নিত অপরাধীদের ধরতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানের মূল লক্ষ্য এলাকাবাসীর নিরাপত্তা জোরদার করা এবং পবিত্র রমজানে নির্বিঘ্নে সিয়াম পালনের পরিবেশ নিশ্চিত করা। পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় রাখাও এ অভিযানের উদ্দেশ্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জুয়েল রানা জানান, বিশেষ এ অভিযানে বিভিন্ন স্তরের প্রায় ২০–২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর