Logo

রাজধানী

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২১:১৯

রাজধানীর নদ্দায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২টি ইউনিট

ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িলে নদ্দা এলাকায় নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত ৯টা ৮ মিনিটে আমাদের কাছে নদ্দায় ফুটপাতের একটি দোকানের আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের দুইটি ইউনিট কাজ করছে। আগুন প্রায় নিয়ন্ত্রণে।”

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর