Logo

রাজধানী

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ২২:২০

রাজধানীর নদ্দায় আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িলে নদ্দা ব্রিজের নিচে একটি দোকানে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শুক্রবার রাত ৯টা ৮ মিনিটে নদ্দা ব্রিজের নিচের একটি ফুটপাতের দোকানে আগুন লাগার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়। ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে দুইটি ইউনিট পাঠানো হয়। ফায়ার কর্মীদের তৎপরতায় ৯টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।”

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি বর্তমানে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণে রয়েছে।

এএস/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর