Logo

রাজধানী

রাজধানীয় বসিলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১৪:৩২

অ
রাজধানীয় বসিলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানার বসিলা ব্রিজের ধারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এঘটনায় এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত নারীর পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তার আনুমানিক বয়স ৩০ বছর এবং তার পরনে ছিল হলুদ সালোয়ার-কামিজ ও কালো বোরকা।

জানা গেছে, গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সকাল ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক নারীকে মৃত ঘোষণা করেন। আহত চালক বর্তমানে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন।

এ বিষয়ে হাজারীবাগ থানার এএসআই সোহরাব হোসেন বলেন, ‘ভোররাতে ডিউটি চলাকালীন স্থানীয়দের কাছ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে এবং চালককে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এআইবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন