জিগাতলার হেরিটেজ ইন্টার কন্টিনেন্টালকে লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩
ছবি: সংগৃহীত
রাজধানীর জিগাতলার সাত মসজিদ রোডের হেরিটেজ ইন্টার কন্টিনেন্টাল রেস্টুরেন্টকে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় রেস্টুরেন্টের রেফ্রিজারেটরে মেয়াদোত্তীর্ণ অনথন পাতি ও ক্র্যাব সস সংরক্ষণ করতে দেখা যায়। আমদানিকারকের তথ্যবিহীন বিদেশি খাদ্যোপকরণ, যেমন- সয়া সস, চিকেন পাউডার, কাশমিরি মরিচ ইত্যাদি সংরক্ষণ ও ব্যবহার করতে দেখা যায়। এ ছাড়া হালনাগাদকৃত ট্রেড লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ ও পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হওয়ার অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদখাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।
অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূইয়া ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের খবর/আরইউ

