ছবি : সংগৃহীত
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সাত্তার ওরফে হাসান (৫০) নামের এক কারাবন্দী হাজতির মৃত্যু ঘটেছে। বুধবার (৮ জানুয়ারি) ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষীরা হাজতি সাত্তারকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোর ৩টা ৪০ মিনিটে মারা যান তিনি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কারা সূত্রে জানা যায়, মৃত সাত্তার ধামরাই থানার ডাকাতি মামলায় বন্দি ছিলেন।
মৃত সাত্তার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সাহের মন্ডল গ্রামের মৃত ইয়াকুব বেপারীর ছেলে।
এআই/এসবি

