Logo

রাজধানী

রাজপথে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে : ডিএমপি কমিশনার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৬:৫৯

অ
রাজপথে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, নগরবাসীর স্বাভাবিক চলাচলের কথা চিন্তা করে রাজপথ বন্ধ করে দাবি আদায়ের চর্চা বন্ধ করতে হবে।

বুধবার (৮ জানুয়ারি) রাজধানীর শাহবাগে ঢাকা ক্লাবে স্যামন এইচ চৌধুরী সেন্টারে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, বিভিন্ন সংস্থাগুলো তাদের দাবি-দাওয়া নিয়ে সরাসরি রাস্তায় নেমে আসে। তারা মনে করে রাজপথ বন্ধ করলেই দ্রুত দাবি আদায় হবে। এতে মহানগরীর ট্রাফিক ব্যবস্থা আরো নাজুক হয়। ঘণ্টার পর ঘণ্টা নগরবাসীকে রাস্তায় বসে থাকতে হয়। একটি রাস্তা বন্ধ হলে পুরো ঢাকা অচল হয়ে পড়ে। তাদের দাবি দাবিগুলো যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে উপস্থাপন করে তা সমাধানের চেষ্টা করার অনুরোধ করেন তিনি। 

ছিনতাই প্রতিরোধে গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশকেও ছিনতাই প্রতিরোধে কাজ করার জন্য নির্দেশনা দিয়েছি। তারা ছিনতাই প্রতিরোধে কাজ করছে। ফলে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ছিনতাই অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, নগরবাসীকে নিরাপদ রাখতে ও কাঙ্খিত সেবা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। নগরবাসীকে ভালো রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য একজন পুলিশ সদস্যকে প্রতিদিন ১২ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত তার দায়িত্ব পালন করতে হয়। আমাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে ঢাকাবাসীকে সর্বোচ্চ সেবা দিয়ে যাব।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন