Logo

রাজধানী

হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৫৪

অ
হাজারীবাগে ট্যানারি গোডাউনে ভয়াবহ আগুন

ছবি : সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনের চারতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ফায়ার ফাইটার শিহাব সরকার।

তিনি বলেন, ‘শুক্রবার দুপুর ২টা ১৪ মিনিটের দিকে হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনে আগুনের খবর আসে। ওই খবরে ঘটনাস্থলে মোট সাতটি ইউনিট ইউনিট পাঠানো হয়েছে। তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আরও চারটি ইউনিট পথে আছে ‘

এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ৪টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।‘

এনএমএম/ওএফ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন