Logo

রাজধানী

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, উদ্ধারে বিজিবি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৬:৩৯

অ
হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে ১২ ইউনিট, উদ্ধারে বিজিবি

হাজারীবাগে ট্যানারির গুদামে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি উদ্ধার সহায়তায় যোগ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট যোগ দিয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) ৩টা ৫০ মিনিটে বিজিবির সদস্যরা উদ্ধার অভিযানে যোগ দেয়। 

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, আগুনের ঘটনায় উদ্ধার কাজের জন্য বিজিবির এক প্লাটুন সদস্য যোগ দিয়েছে।

এদিকে প্রায় দুই ঘণ্টা পেরিয়ে গেলেও ট্যানারির গুদামে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুনের তীব্রতা কিছুটা কমেছে। ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলাদেশের খবরকে বলেন, বর্তমানে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন