Logo

রাজধানী

এনসিটিবির সামনে সংঘর্ষ

পাহাড়ি ছাত্র পরিষদের মামলা, আসামি ৩০০

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ০০:১০

অ
পাহাড়ি ছাত্র পরিষদের মামলা, আসামি ৩০০

রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। মতিঝিল থানায় পাহাড়ি ছাত্র পরিষদ ঢাকা মহানগরের সভাপতি জগদীশ চাকমা মামলা করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন। এতে ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জানুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার’ ব্যানারে একটি মিছিল মতিঝিলের এনসিটিবি (জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড) ভবনের দিকে যায়। কিন্তু মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে পৌঁছালে স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে একটি দলের সঙ্গে তাদের সংঘর্ষ হয়।

এতে অনন্ত বিকাশ ধামাই, ডন জেত্রা, রেং ইয়ং গ্রো, জুয়েল ঘিওটনিয়াস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, টনি চিত্রান, ফুটন্ত চাকমাসহ ১৫ জন গুরুতর আহত হয়। 

এজাহারে আরও বলা হয়, বর্তমানে রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, ডন জেত্রা, জুয়েল থিওটনিয়াস বাংলাদেশ স্পেশালাইসড হাসপাতালে ভর্তি হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর অনন্ত বিকাশ ধামাই ও ফুটও চাকমা মাথায় ছয়টি করে সেলাই লেগেছে। বাকিরা হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন।

এনএমএম/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন