Logo

রাজধানী

ধানমন্ডিতে নিজ বাসায় প্রবাসী নিহত, স্ত্রী আহত

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ০৩:৩৩

অ
ধানমন্ডিতে নিজ বাসায় প্রবাসী নিহত, স্ত্রী আহত

প্রতিকী ছবি/ছবি : সংগৃহীত।

রাজধানীর ধানমন্ডি এলাকায় নিজ বাসায় অজ্ঞাত হামলাকারীর হাতে নিহত হয়েছেন যুক্তরাজ্য প্রবাসী একেএম আব্দুর রশিদ (৮২)। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সুফিরা রশিদ। তারা দুজনই সম্প্রতি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন। 

শুক্রবার (১৫ নভেম্বর) ভোরে ধানমন্ডি এলাকার একটি পাঁচ তলা বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। প্রতিবেশীরা জানান, বাসার ভেতর থেকে চিৎকার শুনে তারা নিচে গিয়ে আব্দুর রশিদকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উদ্ধারকারী একই বাসার ভাড়াটিয়া বাঁধন জানান, পাশের ভবন থেকে চিৎকার শুনে তিনি নিচে গিয়ে রক্তাক্ত অবস্থায় আব্দুর রশিদকে দেখতে পান এবং দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। 

ঘটনার কারণ সম্পর্কে তিনি বলেন, সম্ভবত বাইরে থেকে কেউ ঢুকে তাদের আঘাত করে পালিয়ে যায়। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়েছে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। 

এই ঘটনায় হাজারীবাগ থানা পুলিশ তদন্ত শুরু করেছে।

এআই/এইচকে/এসবি


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন