Logo

রাজধানী

রাজধানীতে চালককে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১৬:৪২

অ
রাজধানীতে চালককে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর ৩০০ ফিটে একটি বাস মুরগিবাহী পিকআপের গতিরোধ করে চালককে আহত করে প্রায় চার লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঘটনাটি ঘটে। 

আহত চালক এনামুল হককে (২৪) আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এনামুল নরসিংদী সদর উপজেলার দমুরিয়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে।

পিকআপের হেলপার রাকিব জানান, তারা নরসিংদী থেকে মুরগি নিয়ে রাজধানীর কাপ্তান বাজার যাচ্ছিলেন। ৩০০ ফিট রাস্তায় কাঞ্চন ব্রিজ পার হওয়ার পর একটি বাস তাদের পিকআপের পেছনে ধাক্কা দেয় এবং গাড়িটিকে চাপানোর চেষ্টা করে। কিছুদূর যাওয়ার পর বাসটি তাদের পিকআপ থামাতে বাধ্য করে। তখন বাস থেকে ৪-৫ জন নেমে গাড়ির দুপাশের গ্লাস ভেঙে চালক এনামুল হককে কুপিয়ে গুরুতর আহত করে। তাদের কাছে থাকা ৩ লাখ ৮২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত এনামুলকে ঢামেক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এআই/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন