Logo

রাজধানী

মালয়েশিয়া গমনেচ্ছুদের সড়ক অবরোধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১১:২৯

অ

গত বছর কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের একাংশ রাজধানীর কারওরান বাজার সড়ক অবরোধ করেছেন।বুধবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে গত বছর ৩১ মে কলিং ভিসায় মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীদের ‘মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি’ শীর্ষক ব্যানারে সকাল থেকেই সড়কের ওপর অবস্থান করছেন এসব কর্মীরা। 

এ সময় তারা বলেন, ‘আমরা ৫ লাখ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমরা ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চাই। আমরা ঋণ করে চলছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারি মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।’ 

আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না। আমাদের ‍আরও কর্মী আসছে। আমরা সড়ক অবরোধ করে রেখেছি।’ 

অবরোধের কারণে মূল সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। অবরোধের কারণে কারওয়ান বাজার থেকে পান্থপথ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। 

এসআইবি/এমআই/এনজে 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন