রাজধানীর ধানমন্ডিতে এসির কাজ করার সময় ১০ তলা থেকে পড়ে মো. সম্রাট ওরফে হাসান (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (২২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল হোসেন। তিনি বলেন, সম্রাট পেশায় এসির হেলপার। বুধবার সকালে ধানমন্ডি ১০/এ পাকিজা স্কাইটাস বিল্ডিংয়ের ১০ তলায় এসির কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত উপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যাযন।
খবর পেয়ে সকাল দশটার দিকে সেখান থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিনো হয়েছে।
নিহত সম্রাট পাবনার সুজানগর উপজেলার তারাবারিয়া গ্রামের মো. সবুর শেখের ছেলে। মগবাজার বাটারগলিতে থাকতেন তিনি।
এআই/এমজে

