দাবি পূরণের আশ্বাসে ‘শাহবাগ ব্লকেড’ তুলে নিলেন ম্যাটস শিক্ষার্থীরা
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ১৮:২৫
ছবি : বাংলাদেশের খবর
৭ দিনের মধ্যে চার দাবি পূরণের আশ্বাসে মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা ‘শাহবাগ ব্লকেড’ তুলে নিয়েছেন।
বুধবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সচিবালয় থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সাথে ম্যাটসের ছয় সদস্য বৈঠক শেষে শাহবাগে ফিরে এ ঘোষণা দেন।
এর আগে সকাল থেকে চার দফা দাবিতে সকাল থেকে শাহবাগে অবস্থান নেন ম্যাটস শিক্ষার্থীরা। দুপুরের পর তারা শাহবাগ ব্লকেড ঘোষণা করে শাহবাগ বন্ধ করে দেন। পাঁচ ঘণ্টার শাহবাগ ব্লকেডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
তাদের চার দফা দাবি হলো :
১। ১০ম গ্রেডে শূন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ তৈরি করতে হবে।
২। কোর্স কারিকুলাম পরিবর্তন ও প্রতিষ্ঠানের নাম মেডিকেল ইনস্টিটিউট করতে হবে।
৩। স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ গঠন করতে হবে।
৪। আন্তর্জাতিক মানদণ্ড ও বিএম স্বীকৃত উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে।
এসআই/এমজে

