Logo

রাজধানী

বিমানবন্দর থেকে দেশ টিভির এমডি গ্রেপ্তার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:২৫

অ
বিমানবন্দর থেকে দেশ টিভির এমডি গ্রেপ্তার

দেশত্যাগের সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) রাতে বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা গেছে, দেশত্যাগের সময় গ্রেপ্তার করা হয়েছে আরিফ হাসানকে। পরে ডিবি পুলিশের মিন্টু রোডস্থ কার্যালয়ে নেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরিফ হাসান দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাটকোর সাধারণ সম্পাদক।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘শনিবার রাতে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসানকে গ্রেপ্তার করে ডিবি। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি হত্যার চেষ্টা মামলা রয়েছে।’

ডিআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন