Logo

রাজধানী

পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা, জব্দ মালামাল ছিনতাই

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৬:১৯

অ
পরিবেশ অধিদপ্তরের পরিচালকের ওপর হামলা, জব্দ মালামাল ছিনতাই

রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলীর উপর হামলা হয়েছে। রোববার (২৬ জানুয়ারী) দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়ে জব্দ করা মালামাল ছিনতাই করে নিয়ে যায় পলিথিন ব্যবসায়ীরা।

জানা গেছে, রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. শওকত আলী অভিযান চালিয়ে মালামাল জব্দ, কারখানা সিলগালা করে যাওয়ার সময়ে পথরোধ করে হামলা চালিয়ে তাকে আহত করে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীরা। এ সময় জব্দকৃত মালমাল ভর্তি ট্রাক ভাঙচুর করে সব ছিনিয়ে নিয়ে যায় স্থানীয় পলিথিন ব্যাবসায়ীদের লোকজন। পরে আহত শওকত আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। 

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-সচিব রুবিনা ফেরদৌসীর নেতৃত্বে নিবার্হী ম্যাজিট্রেট, পুলিশ নিয়ে এই অভিযান চালানো হয়। 

তিনি বলেন, ‘আমরা অভিযান চালিয়ে মালামাল জব্দ করে। কারখানাটি সিলগালা করে দিয়ে, সেখান থেকে পায়ে হেঁটে মেইন রোডে যাওয়ার সময় হাজারো লোকজন অতর্কিত হামলা চালায়। সে সময় আমাদের এক কর্মকর্তা আহত হন। 

তারা ট্রাকটিকে ভাঙচুর চালিয়ে জব্দকৃত মালামাল ও মেশিন লুটপাট করে নিয়ে যায়। আহত শওকত আলী ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন।’

এআই/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন