Logo

রাজধানী

২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৭:১৪

অ
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত থাকবে

আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের রাস্তাগুলোতে সীমিত আকারে চলবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।  

রোববার (১৭ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এ দিন ঢাকা সেনানিবাসের রাস্তাসমূহ (শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়ক) যানজটমুক্ত রাখার লক্ষ্যে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহন ব্যতীত সব যানবাহন সেনানিবাস এলাকা দিয়ে চলাচল পরিহারের জন্য অনুরোধ করা যাচ্ছে।’  

বিজ্ঞপ্তিতে, ওই দিন সকাল ৭টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকা দিয়ে সীমিত আকারে যানবাহন চলাচলের কথা জানায় আইএসপিআর । এ ছাড়াও সব ধরনের যানবাহনকে সেনানিবাসের রাস্তাগুলোতে চলাচল পরিহারের অনুরোধ করা হয়।

ডিআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন