Logo

রাজধানী

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১০:৪১

অ
চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রাজধানীর আফতাব নগরে চালককে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। রোববার (২৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে দশটার দিকে আফতাবনগরের চায়না প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সালাম (৬৫) শেরপুর সদর উপজেলার যুগনিবাগ গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। বর্তমানে মেরুল বাড্ডা আনোয়ারের রিকশা গ্যারেজে থাকতেন তিনি।

নিহতের ভাতিজা সুজন বলেন, ‘তার চাচা রিকশা চালানোর উদ্দেশে পাঁচ দিন আগে গ্রাম থেকে ঢাকায় আসেন। রোববার সন্ধ্যায় মেরুল বাড্ডায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বেরও হয়েছিলেন।’ 

‘কিন্তু আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকায় ছিনতাইকারীরা তাকে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে চাচাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

বাড্ডা থানার উপপরিদর্শক এসআই মো. মাহফুজুল হাসান ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এটি ছিনতাইয়ের ঘটনায় হত্যাকাণ্ড ছাড়াও অন্য কোনো কারণ রয়েছে কিনা, তদন্ত করে দেখা হচ্ছে।’

এইআবি/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন