Logo

রাজধানী

বাড্ডায় ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:০১

অ
বাড্ডায় ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

ছবি : সংগৃহীত

বাড্ডা হোসেন মার্কেট এলাকায় নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে নিচে পড়ে মো. শাহ্ আলম নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। 

নিহত ব্যক্তি, পটুয়াখালী সদর উপজেলার তিত কাঠা গ্রামের মৃত উব্বাত আলী ফরাজীর ছেলে শাহ্ আলম (৬০)। বর্তমানে তিনি রাজধানীর শাহজাদপুর নতুন বাজার এলাকায় বসবাস করতেন।

জানা গেছে, রোববার (১৭ নভেম্বর) সকালে বাড্ডা হোসেন মার্কেটের পাশে নির্মাণাধীন ভবনের আট তলায় ঢালেইয়ের কাজ সম্পন্ন করছিলেন। এ সময় অসাবধানতাবশত ভবন থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’ 

এআইবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন