Logo

রাজধানী

হাজারীবাগে নারীকে কুপিয়ে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১১:৫৩

অ
হাজারীবাগে নারীকে কুপিয়ে হত্যা, সাবেক স্বামী গ্রেপ্তার

রাজধানীর হাজারীবাগে জুলেখা বেগম (৪৫) নামে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। নিহত জুলেখা বাসা-বাড়িতে কাজ করতেন। 

সোমবার (২৭ জানুয়ারি) হাজারীবাগের ঝাউচর এলাকায় ঘটনাটি ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর রাত ৮টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত জুলেখার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত রয়েছেন। 

বাগেরহাটের মোল্লারহাট উপজেলার আলুয়া গ্রামের নুর উদ্দিন শেখের মেয়ে জুলেখা। তিনি হাজারীবাগ ঝাউচর এলাকায় হালিমের ভাড়া বাসায় থাকতেন। হাসপাতালে নিয়ে আসা নিহতের আত্মীয় শাহিদুল মোল্লা ও বর্তমান স্বামী কবির হোসেন এসব তথ্য জানান।

শাহিদুল মোল্লা বলেন, পারিবারিক কলহের কারণে তার সাবেক স্বামী নজরুল শেখের সাথে দুই মাস আগে ছাড়াছাড়ি হয়ে যায়। পরে ১৫ দিন আগে সাবেক স্বামীর চাচাতো ভাই কবিরকে বিয়ে করেন জুলেখা বেগম।

এ ঘটনার পর থেকে জুলেখার সাবেক স্বামী নজরুল শেখ বিভিন্ন সময়ে হুমকি ধামকি দিয়ে আসছিল। সোমবার কাজ থেকে বাসায় ফেরার পথে ঝাউচর আমড়া টাওয়ারের সামনে সাবেক স্বামীসহ কয়েকজন মিলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত করে। 

এ ঘটনায় স্থানীয়রা সাবেক স্বামী নজরুল শেখকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে কাছে সোর্পদ করেছেন বলেও জানান কবির হোসেন।

এআইবি/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন