Logo

রাজধানী

ঢামেক হাসপাতালে নারী দালাল আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ১০:৪৮

অ

ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) শিক্ষার্থী পরিচয় দিয়ে অপারেশন করিয়ে দেয়ার নামে রোগীর স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এক নারী দালাল আটক হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) বিকালে ঢামেক হাসপাতালের নাক কান গলা বিভাগে এ ঘটনাটি ঘটে। 

আটক ব্যক্তি, নরসিংদী জেলার মনোহরদীর পাপিয়া আক্তার স্বার্ণা (২৫)। বর্তমানে তিনি রাজধানীর বকসিবাজার এলাকায় বসবাস করেন।

জানা গেছে, গলায় টিউমার নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি হন নুর আলম। এর আগে তার চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে চেষ্টা করেছেন।

ওই নারী নুর আলমের পরিবারের সাথে সখ্যতা গড়ে তোলে এবং অপারেশন দ্রুত করিয়ে দিতে ৩০ হাজার টাকার চেয়ে বসে। 

চুক্তি মোতাবেক বুধবার (১৩ নভেম্বর) ওই নারীকে ২৮ হাজার টাকা দেয় নুর আলমের স্ত্রী। ওই দিন নুর আলমকে ঢামেকে ভর্তি করিয়ে দেন।   

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে স্বর্ণা মেডিকেল শিক্ষার্থী পরিচয় দিয়ে কথা বলেন। বিষয়টি ওই চিকিৎসকের সন্দেহ হলে, তিনি আনসার সদস্যদের ডেকে তাদের হাতে ধরিয়ে দেন। 

আটক পাপিয়া বলেন, ‘আমি তাদের চিকিৎসা করিয়ে দেয়ার জন্য টাকা নিয়েছি।’

ইউনিফর্ম পড়া ও মেডিকেল শিক্ষার্থীর পরিচয় দেয়ার বিষয়ে বলেন, ‘আমার ভুল হয়েছে। এ জন্য আমি ক্ষমা চাচ্ছি।’ 

ঢাকা মেডিকেল হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষ ওই নারীকে আটক করে  আমাদের কাছে হস্তান্তর করেন। পরে আমরা শাহবাগ থানায় পাঠিয়েছি।’

এ বিষয়ে ঢাকা মেডিকেল হাসপাতালের (ঢামেক) পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, ‘ওই দালাল নারীকে আটক করে পুলিশে দেয়া হয়েছে।’

এআইবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন