Logo

রাজধানী

রাজধানীতে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২১:১১

অ
রাজধানীতে প্রকৌশলীকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় দনিয়া কলেজের সামনে মিনহাজুর রহমান (২৫) নামের এক প্রকৌশলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় ঘটনাটি ঘটে।

নিহত মিনহাজ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামের হাফেজ মো. রফিকুল ইসলামের ছেলে। সে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করতেন।

নিহতের বন্ধু শামিম জানান, ‘মিনহাজ বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং তার বাসা সাদ্দাম মার্কেট তুষারধারা এলাকায়। শামিমের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে ও ছাত্রলীগের নেতা মাহফুজসহ কয়েকজন মিলে মিনহাজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক রাত পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষেয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’

এআইবি/এমআই
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন