Logo

রাজধানী

ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১১:০৯

অ
ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে ভোগান্তি

ছবি : বাংলাদেশের খবর

রেলের রানিং স্টাফদের ধর্মঘট প্রত্যাহারের পর সারাদেশে ট্রেন চলাচল শুরু হলেও ঘটেছে শিডিউল বিপর্যয়ের ঘটনা। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। 

বুধবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে দূরপাল্লার সঙ্গে কমিউটার ট্রেনের টিকিট বিক্রি করতে দেখা গেছে। পাশাপাশি রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মাধ্যমে ট্রেন চলাচল শুরু হলেও শিডিউল বিপর্যয়ে পড়ে অন্যান্য ট্রেনগুলো। 

সকাল ৭টায় সময় নির্ধারিত থাকলেও প্রায় একঘণ্টা দেরিতে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করে সোনার বাংলা এক্সপ্রেস। অন্যদিকে আড়াইঘণ্টা পর যাত্রা করে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস।

যে কারণে স্টেশনে এসে বিপাকে পড়তে হচ্ছে যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, একদিকে নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ছে না, অন্যদিকে কখন ছেড়ে যাবে সে বিষয়েও কোনো তথ্য জানার সুযোগ নেই।

শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়া যাত্রীরা বলছেন, ট্রেন চলাচল বন্ধ থাকায় স্বাচ্ছন্দ্যের যাত্রায় বিপাকে পড়েছেন তারা। এ জন্য ট্রেনের মতো গণপরিবহন চলাচল বন্ধ হওয়ার আগেই সংশ্লিষ্টদের সমস্যা সমাধানে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তারা। 

এর আগে, বুধবারের মধ্যে দাবি-দাওয়া পূরণের আশ্বাস পাওয়ায় গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে ধর্মঘট তুলে নেয়ার ঘোষণা দেয় বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন।

এনএমএম/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন