Logo

রাজধানী

অটোরিকশা হারিয়ে মানসিক চাপে চালকের আত্মহত্যা!

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:২১

অ
অটোরিকশা হারিয়ে মানসিক চাপে চালকের আত্মহত্যা!

ফাইল ছবি

রাজধানীর মুগদায় নাঈম (১৮) নামে এক অটোরিকশাচালক আত্মহত্যা করেছেন। গত সোমবার (২৭ জানুয়ারি) তার অটোরিকশা হারিয়ে যায়। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। 

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রানা বড়ুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নাঈম তার বাসায় গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন বলে জানতে পেরেছি।

তিনি আরও বলেন, জানতে পারলাম তিনি ভাড়ায় অটোরিকশা চালাতেন। গত ২৭ জানুয়ারি তার অটোরিকশাটি হারিয়ে যায়। এরপর থেকে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। 

নিহতের খালু গোলাম সরোয়ার বলেন, নাঈম মুগদার পূর্ব মানিকনগর বালুর মাঠ গলিতে নানি মদিদা বেগমের সাথে থাকতেন। ছোট থাকা অবস্থায় তার বাবা ও মা রোকসানা বেগম দুজনেই মারা গেছেন। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল ছোট। বড় বোন বিবাহিত।

তিনি বলেন, নাঈম মানিকনগর এলাকার আপনের বাবার রিকশা গ্যারেজ থেকে দৈনিক ভিত্তিতে অটোরিকশা চালাতেন। গত ২৭ জানুয়ারি খিলক্ষেত এলাকায় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে অজ্ঞান করে রিকশাটি নিয়ে যায়। পরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। রিকশার মালিক ও স্থানীয় পুলিশ সেখানকার সিসিটিভি ক্যামেরায় বিষয়টি দেখেন। কিন্তু রিকশাটি আর পাওয়া যায়নি।

গোলাম সারোয়ার আরো বলেন, রিকশার মালিক তাকে চাপ রিকশা ফেরত দেওয়া বা জরিমানার জন্য চাপ দিচ্ছিলেন। এমনিতেই খুব কষ্টে সংসার চালাতে হতো তাদের। তার নানির পক্ষেও জরিমানা দেওয়া সম্ভব ছিল না। এসব নিয়ে চিন্তা করে সে মানসিকভাবে বিপযর্স্ত ছিল। এর ফলেই নাঈম আত্মহত্যা করেছেন বলে ধারণা করছি।

  • এআইবি/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন