ছবি : সংগৃহীত
রাজধানীর উত্তরায় অজ্ঞাত পরিচয়ের এক শিশুকে পাওয়া গেছে। সোমবার (১৮ নভেম্বর) উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের রেলগেট এলাকা থেকে তাকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।
জানা গেছে, শিশুটির নাম শুভ। তার বাড়ি চাঁদপুরে। বর্তমানে সে উত্তরা পূর্ব থানার নারী ও শিশু হেল্প ডেস্কের হেফাজতে রয়েছ। শিশুটির অভিভাবকদের সন্ধান কেউ জানতে পারলে উত্তরা পূর্ব থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ নাম্বার : ০১৩২০০৪১৭৮৯/০১৩২০০৪১৭৯৬
আরআর/এটিআর

