Logo

রাজধানী

আবারও সড়ক অবরোধ করল তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:৩১

অ

আবারও সড়ক অবরোধ করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর গুলশান-মহাখালী সড়ক এবং তিতুমীর কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়েছেন তারা।

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত পাঁচ ঘণ্টা এই অবরোধ চলে। পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করে। বৈঠকের পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আবার নতুন করে তিতুমীর কলেজের সামনের সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা। 

শিক্ষার্থীরা বলছেন, তাদের ১২ জন প্রতিনিধি মন্ত্রণালয়ে অনশন শুরু করেছেন।

ইংরেজি বিভাগ ২০২০-২১ সেশনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাবিবুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘সকালে আন্দোলনের পর আমাদের ১২ জন প্রতিনিধি শিক্ষা মন্ত্রণালয়ে যান। সেখানে তাদের তিন দিনের মধ্যে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের কমিশন গঠনের আশ্বাস দেওয়া হয়। তবে সন্ধ্যার পরে মন্ত্রণালয়ের কর্মকর্তারা সে অবস্থান থেকে সরে আসেন। তারা বলছেন কমিটি গঠন হবে না।’

তিনি বলেন, ‘আমাদের ১২ জন প্রতিনিধি মন্ত্রণালয়ে অনশন শুরু করেছেন। আমরা সন্ধ্যার পর সড়ক অবরোধ করেছি। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কমিশন গঠন না হওয়া পর্যন্ত এ অবরোধ চলবে।’


এনকেবি/এমএইচএস/ এইচকে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন