বই মেলায় নজর কেড়েছে ‘শেখ হাসিনা ডাস্টবিন’
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৮
ছবি : বাংলাদেশের খবর
অমর একুশে বই মেলায় নজর কেড়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শেখ হাসিনা ডাস্টবিন’। রোববার (২ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণ ঘুরে দেখা যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্টলের পাশে বানানো ডাস্টবিন ঘিরে উৎসুক মানুষের ভিড়।
কেউ ছবি তুলছেন কেউ বা ময়লা ফেলছেন। ডাস্টবিনটির চারপাশে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় আঁকা শেখ হাসিনার একটি গ্রাফতি।
ডাস্টবিনটিতে ময়লা ফেলার ছবি তুলছিলেন কলেজ শিক্ষার্থী আমিনুল। তিনি বলেন, শেখ হাসিনা স্বৈরাচারী শাসক ছিল। তার এই করুণ পরিণতি জন্য সে নিজেই দায়ী।
শেখ হাসিনা ডাস্টবিনের উদ্যোগ সম্পর্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরিকল্পনা ও বাস্তবায়ন সেলের সদস্য আদনান মাহমুদ বলেন, ‘ডাস্টবিন বানিয়ে শেখ হাসিনাকে ঘৃণার প্রতিচ্ছবি হিসেবে দেখানো হয়েছে। তার স্বৈরাচারী আচরণ যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ মনে রাখবে। আমরা শেখ হাসিনা ডাস্টবিনের মাধ্যমে বার্তা দিতে চাই ভবিষ্যতে যারা স্বৈরাচার হবে তাদের পরিণতি এমন হবে।‘
এসআইবি/এমআই

