Logo

রাজধানী

পারফিউমের শিশি বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪২

অ
পারফিউমের শিশি বিস্ফোরণে শিশুর কব্জি বিচ্ছিন্ন

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর কদমতলীতে কুড়িয়ে পাওয়া খালি পারফিউমের শিশি বিস্ফোরণে ৮ বছরের নুর ইসলাম নামের এক শিশুর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কদমতলীর জাপানি বাজার বাসার সামনে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু) পাঠানো হয়। 

আহত শিশুটির মা বিউটি আক্তার জানান, ‘বাসার পাশে ময়লা আবর্জনা থেকে একটি বডি স্প্রে জাতীয় শিশি কুড়িয়ে পেয়ে বাসায় নিয়ে খেলছিল শিশুটি। সে সময়ই বিস্ফোরণ ঘটে এবং রুমে ধোঁয়া সৃষ্টি হয়। বিস্ফোরণের ফলে শিশুটির মুখমণ্ডল ও ডান হাত ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে তার হাত কব্জি থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। 

শিশুটির বাবা টিপু রিকশাচালক এবং মা বিউটি আক্তার বাসাবাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার চর-ফরিদপুরে।

এআইবি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন