Logo

রাজধানী

রাজধানীতে ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৬

অ
রাজধানীতে ঘন কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন

ছবি : বাংলাদেশের খবর

রাজধানী ঢাকায় ঘন কুয়াশার কারণে সকাল থেকেই যান চলাচলে ধীরগতি দেখা গেছে। দৃষ্টিসীমা কমে যাওয়ায় বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।

সোমবার ভোর থেকে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে, কয়েক মিটার দূরের বস্তুও অস্পষ্ট হয়ে পড়েছে। ফলে দুর্ঘটনা এড়াতে চালকরা সতর্কতার সঙ্গে গাড়ি চালাচ্ছেন।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের গতি স্বাভাবিকের তুলনায় অনেক কম। ফার্মগেট, গুলিস্তান, উত্তরা, মহাখালী, মতিঝিলসহ বিভিন্ন এলাকায় যানবাহনের হেডলাইট জ্বালিয়ে চলতে দেখা গেছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান শৈত্যপ্রবাহ ও উচ্চ আর্দ্রতার কারণে কুয়াশার ঘনত্ব বেড়েছে। আগামী কয়েকদিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

সতর্কতার অংশ হিসেবে চালকদের গতি নিয়ন্ত্রণ ও হেডলাইট চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পথচারীদেরও রাস্তা পারাপারে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এএইচএস/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন