বনশ্রীতে কিশোর গ্যাং লিডার জুবায়ের গ্রেপ্তার
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৫৪
রাজধানীর রামপুরার বনশ্রী থেকে জুবায়ের আহম্মেদ জয় নামে কিশোর গ্যাংয়ের এক নেতাকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রামপুরা থানার ওসি আতাউর রহমান আকন্দ জানান, পুলিশ রোববার (২ ফেব্রুয়ারি) রাতে বনশ্রীর এ ব্লক থেকে এম এ জলিলের ছেলে জয়কে ইয়াবাসহ গ্রেপ্তার করে। জয়ের বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। বনশ্রী এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারি, চাঁদাবাজি ও নারীদের উত্যক্ত করাসহ বহু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রামপুরা থানায় তার বিরুদ্ধে পুরোনো একাধিক জিডি রয়েছে।
তিনি আরও জানান, সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হবে। প্রকৃতপক্ষে জয় এলাকায় বখাটেপনা করে। সেখান থেকেই কিশোর গ্যাংয়ে নেতৃত্ব দেওয়া। জয় এর আগেও কয়েকবার পুলিশের হাতে ইয়াবাসহ গ্রেপ্তার হয়েছিল।
এনএমএম/এমজে

