Logo

রাজধানী

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০২:২২

অ
সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম আটক

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (১৮ নভেম্বর) রাতে তাকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়েছে। 

এদিকে কামরুল ইসলাম এবং তার স্ত্রী-সন্তানের নামে থাকা দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজে ইতিমধ্যে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৪ অক্টোবর দুদকের প্রধান কার্যালয় এ সিদ্ধান্ত নেয় বলে জানান সংস্থার উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

ডিআর/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন