Logo

রাজধানী

রাজধানী থেকে পরিত্যক্ত হ্যান্ডগ্রেনেড উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০৫:৪৪

অ
রাজধানী থেকে পরিত্যক্ত হ্যান্ডগ্রেনেড উদ্ধার

রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে মরিচা ধরা ছয়টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় ক্যান্টনমেন্ট থানা-পুলিশ এগুলো উদ্ধার করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা থেকে জানানো হয়, বনানী ডিওএইচএসের ৫ নম্বর সড়কে লেক পাড়ের পশ্চিম পাশের রাস্তা থেকে মরিচা ধরা পুরোনো ছয়টি হ্যান্ডগ্রেনেড উদ্ধার করা হয়।

হ্যান্ডগ্রেনেডের পাশাপাশি ৯টি ম্যাগাজিন ও ৭২৬টি গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঝুঁকিপূর্ণ বিবেচনায় জনস্বার্থে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ যথাযথ সতর্কতা অবলম্বন করে এগুলো নিষ্ক্রিয় করে।

থানা সূত্রের বরাত দিয়ে ডিএমপি জানিয়েছে, উদ্ধার হওয়া হ্যান্ডগ্রেনেডগুলো সামরিক কাজে ব্যবহৃত হয়, যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত হয়েছিলো বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকৃত হ্যান্ডগ্রেনেড, ম্যাগাজিন ও গুলি সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

আরআর/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন