Logo

রাজধানী

তিন উপদেষ্টার অপসারণ দাবিতে বিক্ষোভ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০

অ
তিন উপদেষ্টার অপসারণ দাবিতে বিক্ষোভ

অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ছাত্র-শ্রমিক জনতা ও সমমনা বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়।

এ সময় তারা প্রেসক্লাব সংলগ্ন সচিবালয়ের রাস্তায় প্রবেশ করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। বাধার মুখে সেখানে তারা অবস্থান নিয়ে সরকারকে দাবি বাস্তবায়নে নানান হুঁশিয়ারি দিয়ে কর্মসূচি শেষ করেন।

বিক্ষোভ মিছিলে ‘রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্পিরিট ধ্বংসকারী বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ, বিপ্লবীদের নিয়ে সরকার পুনর্গঠন, আওয়ামী দোসর আমলাদের বহিষ্কার, বাজার সিন্ডিকেট উৎপাটনের’দাবি জানানো হয়। 

যেসব উপদেষ্টাকে অপসারণের দাবি জানানো হয়েছে তারা হলেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল, খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বিক্ষোভ মিছিলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিপ্লবীদের রক্তের সঙ্গে বেইমানি আমরা মানবো না। বিতর্কিত উপদেষ্টারদের অপসারণ না করলে আগামীতে আবার রাস্তায় নামব।’

বক্তারা বলেন, ‘যারা স্বৈরাচার শেখ হাসিনাকে উৎখাতে আন্দোলন সংগ্রাম করেছে, তাদের দিয়ে বিপ্লবী সরকার গঠন করতে হবে, না হয় নির্বাচন দেন। কথা আমাদের স্পষ্ট, হয় আওয়ামী দোসররা থাকবে, না হয় আমরা থাকব।’

তারা আরও বলেন, ‘যে উদ্দেশ্য নিয়ে জুলাই-আগস্টে রক্ত-প্রাণ দিয়েছি, তার বাস্তবায়ন এখনও আমরা দেখিনি। যারা প্রবাসে থেকে আন্দোলনে কাজ করেছেন, আজ তাদের চেনে না সরকার। সে কারণেই সরকার মোস্তফা সরয়ার ফারুকীর মতো অযোগ্যকে উপদেষ্টা বানিয়েছে।’

ডিআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন