Logo

রাজধানী

তিতুমীর বিশ্ববিদ্যালয় হবে কি না, যাচাইয়ে কমিটি ৭ দিনের মধ্যে

আন্দোলন স্থগিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:১৬

অ
তিতুমীর বিশ্ববিদ্যালয় হবে কি না, যাচাইয়ে কমিটি ৭ দিনের মধ্যে

ঢাকার তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা যাবে কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ে ৭ কর্মদিবসের মধ্যে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. আমিনুল ইসলামের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠক থেকে আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠকের পরে আন্দোলনকারীদের প্রতিনিধি মতিউর রহমান জয় বাংলাদেশের খবরকে এসব জানান। এ বিষয়ে ক্যাম্পাসে ফিরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের ১৪ জনের একটি প্রতিনিধি দল সরকারের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ে যান। সেখানে সরকারের পক্ষ থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আমিনুল ইসলাম শিক্ষার্থীদের সাথে আলোচনায় অংশ নেন। 

রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

এনকেবি/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন