Logo

রাজধানী

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় সাকিব আল হাসান নিহত

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:২৬

অ
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় সাকিব আল হাসান নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাকিব আল হাসান (১৮) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার দুই বন্ধু। 

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর মাতুয়াইল হাসেম রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাকিব আল হাসান জর্দার তৈরি একটি কারখানায় কাজ করতেন। তার বাড়ি কিশোরগঞ্জের নিকলী উপজেলার জালালপুর গ্রামে। বর্তমানে তিনি মাতুয়াইল দক্ষিণপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

আহতরা হলেন- মেহেদী হাসান (১৬) ও আরেকজন অজ্ঞাত যুবক (২৫)। তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মোটরসাইকেলটি কার ছিল এবং কে চালাচ্ছিল সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

নিহতের মামাতো দুলাভাই মো. শরিফ মিয়া জানান, বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে করে ঘুরতে বের হন। মাতুয়াইল হাসেম রোডের মাথায় পৌঁছালে একটি দ্রুতগতির বাস তাদের ধাক্কা দিলে তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত দুইজনের জরুরি বিভাগে চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। 

এআই/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন