ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন, পল্টন-হাইকোর্টে তীব্র যানজট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১৯
ভ্যাট বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর সচিবালয় সংলগ্ন এলাকায় মানবন্ধন কর্মসূচি পালন করছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ মানববন্ধন শুরু হয়েছে।
গরিবের চপ্পলখ্যাত প্লাস্টিক ও রাবারের হাওয়াই চপ্পল এবং প্লাস্টিকের পাদুকা প্রতি জোড়া ১৫০ টাকা মূল্যসীমা পর্যন্ত অব্যাহতি সুবিধা পুনর্বহালের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তারা।
তবে, মানববন্ধনের কারণে পল্টন-হাইকোর্টসহ আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। সকাল ১১টা থেকে (এ রিপোর্ট লেখা পর্যন্ত) যানবাহন চলাচল কার্যত বন্ধ রয়েছে। ফলে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের।
আন্দোলনকারীরা বলেন, নতুন ভ্যাট বৃদ্ধির ফলে দেশের পাদুকা শিল্পের ওপর বিরূপ প্রভাব পড়বে এবং ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। তারা সরকারের কাছে তাদের দাবি পূরণের জন্য তীব্র আহ্বান জানান।
এসআইবি/এটিআর

