Logo

রাজধানী

রাজধানীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩১

অ
রাজধানীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর নন্দীপাড়ায় রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় মো. জাহিদ মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সবুজবাগ থানাধীন নন্দীপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ভোলার লালমোহন উপজেলার দাউরি গ্রামের কৃষক রবিউল মিয়ার ছেলে। তিনি রাজধানীর নন্দীপাড়া লাল মসজিদ এলাকায় বসবাস করতেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে জাহিদ ছিলেন সবার ছোট। তিনি এক কন্যাসন্তানের জনক।

নিহতের শ্যালক ও সহকর্মী মোহাম্মদ রিয়াজ জানান, জাহিদ সকালে কাজে যাওয়ার পথে নন্দীপাড়া ৯ নম্বর রোডের মাথায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এআই/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন