সড়ক দুর্ঘটনায় নয়, ভবন থেকে পড়ে নিহত হন জাহিদ
ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪৩
সড়ক দুর্ঘটনায় নয়; বরং ভবন থেকে পড়ে নিহত হয়েছেন মো. জাহিদ মিয়া (২২) নামে এক শ্রমিক।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে ঘটনা ঘটে।
মৃত জাহিদ ভোলা লালমোহন উপজেলার দাউরি গ্রামের কৃষক রবিউল মিয়ার ছেলে জাহিদ।
জানা গেছে, রাজধানীর সবুজবাগের নন্দিপাড়া এলাকায় একটি নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তালা থেকে পড়ে গুরুতর আহত হন জাহিদ। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের স্বজনরা হাসপাতালে নিয়ে এসে প্রথমে জানিয়েছেন, জাহিদ হোসেন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন। পরে সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. এনামুল হক প্রাথমিক তদন্তের পর নিশ্চিত করেন যে, তিনি ভবন থেকে পড়ে নিহত হয়েছেন।
নিহতের শ্যালক মো. রিয়াজ বলেন, তাকে ওই নির্মাণাধীন ভবনের ফোরম্যান জানিয়েছে যে, তিনি দুর্ঘটনায় শিকার হয়ে মারা গেছেন।
আমিনুল/বিএইচ

