ঢামেকে বিডিআর বিদ্রোহ মামলায় কারাবন্দির মৃত্যু
ঢামেক প্রতিবেদক
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪৭
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি এনামুল হকের (৬৫) মৃত্যু হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এর আগে, গত ১২ জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় এনামুলকে। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মজিবুর রহমানের ছেলে।
এআইবি/এটিআর

