রাজধানীর ভাটারায় তেলের গাড়ির চাপায় এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ভাটারার প্রগতি সরণি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
যুবকটির তৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক (২৫) বছর। পরনে ছিল গেঞ্জি ও পায়জামা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম বলেন, দুপুরে দিকে তেলবাহী একটি লড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির শোরুমের ওপর দিয়ে চলে যায়। এ সময় এক যুবক গুরুতর আহত হয়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে বিকেল পৌনে ৫টার দিকে কর্তব্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশের ওই কর্মকর্তা আরও বলেন, গাড়িটি জব্দ করে, চালককে আটক করা হয়েছে। নিহতের মৃতদেহটি ঢামেক মর্গে রয়েছে। তার পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে।
আমিনুল/বিএইচ

