Logo

রাজধানী

রাজধানীতে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫১

অ
রাজধানীতে ভবন থেকে পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরে ছয় তলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে মো. আমানউল্লাহ (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কামরাঙ্গীরচর মনির চেয়ারম্যানের গলি হারুন মিয়ার বাড়ির ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে। 

আমানউল্লাহ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামের দুবাই প্রবাসী মো. ওমর ফারুকের ছেলে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। সে স্থানীয় একটি মাদ্রাসায় ক্লাস ওয়ানে পড়ত।

তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার ফুপু মনি বেগম বলেন, ওই ভবনের দ্বিতীয় তলায় আমরা ভাড়া থাকি। আমানুল্লাহ বিকেলে খেলাধুলার জন্য ভবনের ছয় তালার ছাদে উঠেছিল। অসাবধানতাবশত ওপর থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় সে।

তিনি আরও বলেন, পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির ফুপু বেগম বলেন, বেশ কিছুদিন আগে আমান উল্লাহর মা আমেনা বেগম স্বামীর সঙ্গে ঝগড়া করে তার মায়ের বাড়ি চলে যায়। তার বাবা ওমর ফারুক বছর খানেক আগে দুবাইয়ে যান। তারপর থেকে আমান আমাদের কাছেই থাকত। আমানের বড় বোন ফারহানা আক্তার (১০) তার মায়ের কাছে নানা বাড়িতে থাকে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আমিনুল/বিএইচ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন