বৃহস্পতিবার কুড়িল-নর্দায় ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৮
ছবি : সংগৃহীত
রাজধানীর কুড়িল-নর্দায় বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ১৩ ঘণ্টা গ্যাস থাকবে না।
একই সময়ে গ্রামীণফোন প্রধান কার্যালয়, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়, ইউনিক হোটেল, যুক্তরাষ্ট্র দূতাবাস, পিনাকল পাওয়ার, প্রগতী সিএনজিসহ কুড়িল বিশ্বরোড থেকে শাহজাদপুর সুবাস্তু টাওয়ার পর্যন্ত এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে সতর্কতা দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা দেয় তারা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই সময়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১ এর ভূগর্ভস্থ স্টেশন (নর্দা) সংযোগ হতে তিতাস গ্যাসের বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজ করা হবে।
ডিআর/এটিআর

