মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে নিহত ২
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৮
রাজধানীর মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহত দুজনের নাম জানা গেছে। তারা হলেন- জুম্মন ও মিরাজ।
জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। এ সময় যৌথবাহিনীর পাল্টা গুলিতে দুজন নিহত হয়।
ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এদিকে, মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/৪০ ফিট এলাকার লাউতলায় এ গোলাগুলির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে বিকট গুলির শব্দ শোনা যায়।
- এনএমএম/ওএফ

