Logo

রাজধানী

গেন্ডারিয়ায় কাঠমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:১৪

অ
গেন্ডারিয়ায় কাঠমিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর গেন্ডারিয়ায় গাছের সাথে ঝুলন্ত অবস্থায় সুরেন্দ্র সুত্রধর (৬৫) নামে এক কাঠমিস্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে লোহারপুল এলাকার একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি সামাদের বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকতেন। সুরেন্দ্র মৃত ক্ষুদিরাম সূত্রধরের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে গেন্ডারিয়া থানার উপপরিদর্শক (এসআই) অনিক কুমার দে বলেন, ‘গেন্ডারিয়া লোহারপুলের পাশে আব্দুস সামাদের বাসা সংলগ্ন একটি গাছের সাথে রশি দ্বারা ঝুলন্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।’

মৃতের পরিবারের বরাদ দিয়ে তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত ১২ টা থেকে সকাল ৭ টার মধ্যে যেকোনো সময়ে তিনি এ ঘটনাটি ঘটিয়েছেন। সুরেন পেশায় কাঠমিস্ত্রী ছিলেন। তবে বর্তমানে কিছু করতে পারতেন না। মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ ছাড়াও অন্য কোনো কারণ ছিল কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে।‘

এআই/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন