Logo

রাজধানী

‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহতের ঘটনায় মামলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৯

অ
‘বন্দুকযুদ্ধে’ ২ জন নিহতের ঘটনায় মামলা

ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

মোহাম্মদপুর থানায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দুটি হয়। উভয় মামলার বাদী পুলিশ। অস্ত্র আইনে করা মামলাটিতে গ্রেপ্তারকৃত পাঁচজনেরই রিমান্ডও চেয়েছে পুলিশ।

এর আগে বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, শরিয়তপুরের গোসাইর হাট উপজেলার দেশ ভুয়াই এলাকার আব্দুল সাত্তারের ছেলে মো. জুম্মন ও ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ এলকার মো. শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন।

এদিকে এ অভিযানের পর ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন- মো. মিরাজ, আল আমিন, মোহাম্মদ হোসেন, মোমিনুল ও মেহেদি হাসান।

পুলিশ ও যৌথ বাহিনী বলেছে, চাঁদ উদ্যান এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছিল। নিহত, গ্রেপ্তার ও পালিয়ে যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এনএমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন