খিলগাঁও থানার পাশের ছ’মিলে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৪
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীর খিলগাঁও থানার পাশের একটি ছ’মিলে অগ্নিকাণ্ডের ঘটেছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন বাংলাদেশের খবরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘রাত সাড়ে সাতটার দিকে আমাদের কাছে সংবাদ আসে খিলগাঁওয়ে দুতলা একটি ছ-মিলে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ৩টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।’
এনএমএম/এমআই

